০৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বিয়ানীবাজারে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত পাঁচ, স্টিয়ারিং কেটে ট্রাকচালকে উদ্ধার

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৫:২২ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাকচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর কিছু সময় সিলেট–বিয়ানীবাজার সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ড্রাইভিং সিটে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা স্টিয়ারিং কেটে তাকে বের করেন।


দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। ট্রাকের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক ড্রাইভিং সিটে আটকা পড়ে যান। পরে স্টিয়ারিং কেটে তাকে উদ্ধার করা হয়।


দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার দুর্ঘটনা, সিলেট সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষ, চারখাই, বিয়ানীবাজার, ট্রাকচালক আহত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ