১৪৭৩ বিদ্যালয়ের অধিকাংশই দুর্গম
বর্ষা এলেই নৌকায় ঝুঁকিপূর্ণ স্কুলযাত্রা, নিরাপত্তাহীন হাওরের শিশুরা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় সাইবারনেটিক্স রোবো একাডেমির কার্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকালে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে একাডেমি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইবারনেটিক্স রোবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন-সৃজনশীলতা এবং প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
তিনি শিশু-কিশোরদের প্রযুক্তি থেকে দূরে সরিয়ে না রেখে বরং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের সঙ্গে তাদের পরিচিত করিয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একাডেমির ভূমিকা নিয়ে ইতিবাচক মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী ‘স্টার কিডস’দের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া কোডিং, রোবোটিক্স ও ইলেকট্রনিক্স কোর্স সফলভাবে সম্পন্নকারী স্কুল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
‘ফিফা এক্স আইসিটি কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদেরও এ সময় পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি নিজ হাতে শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষা বিস্তারে সাইবারনেটিক্স রোবো একাডেমির কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাইবারনেটিক্স রোবো একাডেমি, সার্টিফিকেট বিতরণ, পুরস্কার বিতরণ, প্রযুক্তি শিক্ষা, রোবোটিক্স, কোডিং