০৩ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ১৩৪ মি.মি. বৃষ্টি, উজানের বর্ষণে বাড়ছে নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ১:১৯ অপরাহ্ন


টানা বর্ষণে আবারও ভিজেছে সুনামগঞ্জ। গত ২৪ ঘণ্টায় জেলার মহেশখোলা এলাকায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের তালিকায় অন্যতম। একই সময়ে ভারতের মেঘালয়েও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ায় উজানের নদ নদীর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র


সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত মৌসুমি বৃষ্টিপাত পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নীলফামারীর ডালিয়ায় সর্বোচ্চ ১৬২ মিলিমিটার, নেত্রকোণার দুর্গাপুরে ১৫০ মিলিমিটার এবং সুনামগঞ্জের মহেশখোলায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


এছাড়া ফেনীতে ৮১ মিলিমিটার, নেত্রকোণার জারিয়াঞ্জাইলে ৭৫ মিলিমিটার, বরগুনায় ৬৪ মিলিমিটার, নরসিংদী ও রাজশাহীতে ৫৭ মিলিমিটার করে, নোয়াখালীর সেনবাগে ৫৪ মিলিমিটার, চাঁপাইনবাবগঞ্জের রোহানপুরে ৫৩ মিলিমিটার এবং নোয়াখালীর বসুরহাটে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


উজানেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। মেঘালয়ের বাঘমারায় গত ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার, রাতাচেরায় ৭৩ মিলিমিটার, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৬০ মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের কুচবিহারে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের উজানে অব্যাহত বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বৃষ্টি, সুনামগঞ্জে ১৩৪ মিমি বৃষ্টি, মৌসুমি বৃষ্টিপাত, বন্যা পূর্বাভাস, উজানের বৃষ্টি, মেঘালয়ের বৃষ্টি, সুনামগঞ্জ আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ