‘দুইটা ছোট বাচ্চা লইয়া আমি কেমনে বাঁচমু’? স্বজনদের আহাজারিতে ভারী পূর্ব ভবানীপুর
দৈনন্দিন
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহত চার ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন নিহত চার পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় ইউএনও মো. ইসলাম উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও বিপদে মানুষের পাশে থাকা উপজেলা প্রশাসনের দায়িত্ব। সরকারি বিধি অনুযায়ী ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিহতদের স্বজনরা এ সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা দুর্ঘটনার পর প্রশাসনের দ্রুত মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
নৌকাডুবি, জগন্নাথপুর, উপজেলা প্রশাসন, আর্থিক সহায়তা, ইউএনও, ইসলাম উদ্দিন