চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট, বাড়ছে সংক্রমণের শঙ্কা
দৈনন্দিন
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এখনও নিখোঁজ রয়েছেন একজন।
রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকায় ভাসমান অবস্থায় হেমেন্দ্র দেবনাথের (৩০) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তিনি জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে।
এর আগের দিন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে একই হাওর থেকে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চিলাউড়া এলাকা থেকে উদ্ধার করা হয় সতীন্দ্র দেবনাথের (৬৫) মরদেহ। তিনি ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে।
এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের আরেক ছেলে অধির দেবনাথ (৪০)। তাকে উদ্ধারে স্থানীয়রা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৩১ জুলাই (শুক্রবার) গভীর রাতে পৌরসভার ভবানীপুর এলাকার নয়জন বাসিন্দা পার্শ্ববর্তী বালুচর এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় বাড়ি ফেরার পথে রাত প্রায় ৩টার দিকে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ হয়ে যান। এরপর শনিবার ও রোববার দুই দিনের উদ্ধার অভিযানে তিনজনের মরদেহ পাওয়া গেলেও একজনের এখনও সন্ধান মেলেনি।
নৌকাডুবি, মৃতদেহ উদ্ধার, নিখোঁজ, জগন্নাথপুর, হাওর, দুর্ঘটনা