০২ আগস্ট ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

দায়িত্ব নিলেন সিলেটের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ, জিয়ারত করেছেন শাহজালাল (রহ.) মাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১১:১০ অপরাহ্ন


সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।


বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে এসএমপির একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।


সন্ধ্যায় নতুন পুলিশ কমিশনার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।


পরবর্তীতে তিনি এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন এবং এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ কমিশনার, সারোয়ার মুর্শেদ, শাহজালাল মাজার, দায়িত্ব গ্রহণ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ