দায়িত্ব নিলেন সিলেটের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ, জিয়ারত করেছেন শাহজালাল (রহ.) মাজার
দৈনন্দিন
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
সিলেট–জাফলং রেলপথ প্রকল্প পরিদর্শনে আসা সরকারি কর্মকর্তারা নিজ নিজ গাড়ি ব্যবহার না করে একসঙ্গে বাসে যাতায়াত করছেন। এতে সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি পথে বসেই বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট-জাফলং রেলপথ প্রকল্প পরিদর্শনে যান মন্ত্রী। এ উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশন থেকে বাসে করে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাসে যাওয়ার অর্থ হলো আমরা অনেকজন অফিসার। প্রত্যেকের গাড়িগুলো—নিয়ে আমরা মুভমেন্ট করার চাইতে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য ইজি। আমাদের রেলওয়েতেও আমরা একসঙ্গে আসছি। একই সঙ্গে আমরা এই যে বাসে যাচ্ছি, আমাদের কমন ডিসকাশন হচ্ছে। সবাই সবার লগে আলোচনা হচ্ছে। এর ফলে এতটা যানবাহনের প্রয়োজন লাগে না।’
মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী এটার উদ্যোক্তা। দেখা গেছে তাঁর গাইডলাইন অনুসরণ করলে অনেক সাশ্রয় হয়। একইসঙ্গে অনেকগুলো কাজ আলোচনা-ডিসকাশনে আমরা এগিয়ে যাই।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
রেলপথে যাত্রার অভিজ্ঞতা নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন স্টেশনে নেমেছি। আমরা অনেকগুলো বিষয়ে আসতে আসতে একটা কমন সিদ্ধান্ত নিয়েছি যেখানে সরকারের খুব একটা আর্থিক সহায়তার প্রয়োজন পড়বে না। বাট (কিন্তু) আমরা হয়তো ঢাকায় ফিরে গিয়ে বিভিন্ন কোম্পানি—যারা সিএসআর-এর (CSR) মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে জনবান্ধব করে তোলা, মানুষের সেবার গুণগত মানটা বাড়িয়ে দেওয়া—এগুলো নিয়ে আমরা কাজ শুরু করে দেখি। ইনশাআল্লাহ, মানুষের ইচ্ছা থাকলে সবই হয়। আমার মনে হয় আমরা এটা পাস করব, আমরা করে দেখাবো ইনশাআল্লাহ।’
প্রবাসী কল্যাণমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সরকারি অর্থ সাশ্রয়, সিলেট-জাফলং রেলপথ, বাসে যাতায়াত, কর্মকর্তাদের পরিদর্শন