২০ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / প্রযুক্তি

বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক লগইনে সমস্যা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ২:২০ অপরাহ্ন


বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সাময়িক সমস্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ জুলাই) অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। কারও ক্ষেত্রে লগইন ব্যর্থ হচ্ছে, আবার কারও নিউজ ফিড বা ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না।


ব্যবহারকারীদের একটি অংশ জানান, লগইনের চেষ্টা করলে তাদের স্ক্রিনে "Account Temporarily Unavailable" বার্তা দেখা যাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সাইট–সংক্রান্ত সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে অপ্রাপ্য রয়েছে এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়েছে।


ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector–এর তথ্যেও একই সময়ে অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে দেখা যায়। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার বিষয়ে। এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী লগইন সমস্যা এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ করেছেন।


এদিকে সমস্যার বিষয়ে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ কেউ লগইনের সময় প্রদর্শিত ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।


তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। কী কারণে এই সাময়িক সমস্যা তৈরি হয়েছে বা কখন পুরোপুরি সমাধান হবে, সে বিষয়েও প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ফেসবুক ডাউন , Facebook Down, Facebook Login Problem , ফেসবুক লগইন সমস্যা , মেটা, Meta , Downdetector, Facebook Outage, সামাজিক যোগাযোগমাধ্যম , প্রযুক্তি সংবাদ, Facebook News

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ