১৭ জুলাই ২০২৬

দৈনন্দিন

বৃক্ষরোপণ প্রকল্পে দুর্নীতি: সাতক্ষীরার কৃষি কর্মকর্তাকে সিলেটে বদলি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন


গাছের চারা বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 

গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। ৫০ টাকা মূল্যের প্রতিপিস বাঁশের খুঁটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬০০ টাকার জৈবসারের পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশেষে বাঁশ ও গোবরসার কাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দপ্তরটি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সাতক্ষীরা, বদলি, কৃষি কর্মকর্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ