১৭ জুলাই ২০২৬

কৃষি

হবিগঞ্জের লাখাইয়ে শুরু হলো কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন


হবিগঞ্জের লাখাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান ও তথ্য সংগ্রহ কার্যক্রম। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামে এক কৃষকের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক কৃষক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ডিজিটাল উদ্যোগ কৃষিখাতে স্বচ্ছতা আনবে। তবে প্রকৃত কোনো কৃষক যেন এই সুবিধার বাইরে না থাকেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় সভায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে চারজন উপসহকারী কৃষি কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লোকেশন ট্র্যাকের মাধ্যমে নিখুঁতভাবে কৃষকদের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত এই তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, লাখাই, কৃষক স্মার্ট কার্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ