০৯ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

আরও বর্ষণের শঙ্কা

সিলেটে দিনভর টানা বর্ষণ, ১২ ঘণ্টায় রেকর্ড ৯১ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

ছবিঃ আকাশের ঘনকালো মেঘে বৃষ্টির আগমনী বার্তা। সিলেট ভয়েস

দিনভর টানা বর্ষণে ভিজেছে সিলেট। বুধবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে উল্লেখযোগ্যভাবে কমেছে তাপমাত্রাও।


আজ সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 


পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (৭ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে  আজ বুধবার (সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত) আরও ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


এদিকে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনেক স্থানে  মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আবহাওয়া অফিস। 


আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।


আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটে বৃষ্টি, সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টিপাত, আবহাওয়া পূর্বাভাস, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ