তাহিরপুরে বালু উত্তোলনে বাঁধা, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রায়হান মিয়া (২৪) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্তকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া (২৪) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কাওছার মিয়ার ছেলে।
স্থানীয় সুত্র জানা যায়, বুধবার বিকেলে বিদ্যালয় ছুটি হলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে রায়হান মিয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা রায়হানকে আটক করে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানর তারা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিচার কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি জানান, অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত, উত্যক্তের অভিযোগ, স্কুলছাত্রী