০১ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বৃষ্টির আভাস, ১২ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (৩০ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে ৬০ শতাংশে নেমে আসে।


এদিকে, গত ২৯ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন সকাল ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার এবং ৩০ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 


আগামীকাল বুধবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

ভারী বৃষ্টি, বৃষ্টিপাত, আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, সিলেট আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ