জগন্নাথপুরে বিদ্যুতের গ্রিড সাবস্টেশন না থাকায় দুর্ভোগে গ্রাহকরা
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা বেগম (৪৫) এবং তাঁর ছেলে জুবের মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও তাঁর ছেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ এবং চালকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
মৌলভীবাজার, মৃত্যু, সড়ক দুর্ঘটনা