সিলেটে ভারী বৃষ্টির আভাস, ১২ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, আইনবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।
এছাড়া অনুষ্ঠানে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, বেলার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে গভীর সংকট সৃষ্টি করেছে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধ, বনায়ন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।
এর আগে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দীর্ঘদিন ধরে দেশে পরিবেশ আইন বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
সিলেট, কৃষি বিশ্ববিদ্যালয়, বেলা