সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার শেখানোর’ নামে ১৭ জন নবীন শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ উঠেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কৃষি অনুষদের আশপাশে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা শুক্রবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে নতুন ভর্তি হয়েছেন। দ্বিতীয় বর্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী তাঁদের একটি দোকানের পাশে ডেকে নেন। সেখানে তাঁদের মুঠোফোন বন্ধ করতে বলা হয় এবং অশালীন ভাষায় কথা বলানো হয়। কয়েকজনকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে এবং একজনকে ব্যাঙের মতো লাফ দিতে বাধ্য করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযুক্তদের কেউ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিকৃবি, র্যাগিং, শিক্ষার্থী