চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আন্তঃসীমান্ত নদী জাদুকাটার পাড়ে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার দিকে নদীর পশ্চিম তীরে বজ্রপাতে একজন ও আজ মঙ্গলবার নদীর মিয়ারচর এলাকায় পাড় থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাড় ধসে অপর আরেকজন মারা গেছেন।
এরমধ্যে বজ্রপাতে নিহত আবুল হাসান উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে। তিনি নদীতে বারকি শ্রমিকের কাজ করতো। অন্যদিকে বালু উত্তোলন করতে গিয়ে পাড় ধসে তাতে চাপা পড়ে নিহত শাহ আলম বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে। শাহ আলম স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম
জাদুকাটা নদী, সুনামগঞ্জ, মৃত্যু