১৮ জুন ২০২৬

রাজনীতি / সরকার

শ্রীমঙ্গলে কর্মসূচি শেষে সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন


মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 


বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে একটি কর্মসূচিতে অংশগ্রহণের পর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি।


এ সময় তারেক রহমান খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিফতাহ সিদ্দিকী জানান, বিএনপির রাজনীতির মূল শিক্ষা হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। এত ব্যস্ততা ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার রাজনীতি করে, তারই প্রমাণ সাম্প্রতিক এই ঘটনা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনেই সংশ্লিষ্টরা সেখানে ছুটে যান।

 

তিনি বলেন, সেখানে উপস্থিত হয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

 

মিফতাহ সিদ্দিকী বলেন, বাস্তবিক অর্থেই এটি গর্বের বিষয় যে এমন একজন নেতাকে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া গেছে, যা সত্যিই আনন্দ ও গর্বের।

 

খালেদা রাব্বানী মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তারেক রহমান, খালেদা রাব্বানী, মৌলভীবাজার, বিএনপি, শ্রীমঙ্গল সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ