১৫ জুন ২০২৬

রাজনীতি / সরকার

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, দুসাই রিসোর্টে হবে রাজনৈতিক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তাঁর দিনব্যাপী সফরসূচি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সফরকালে তিনি জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৪ জুন)প্রকাশ হওয়া সফরসূচির সূত্রে জানা গেছে, ১৭ জুন বুধবার সকাল ৯টায় নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় সেখান থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সকাল ১০টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ২টায় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

সভা শেষে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাত ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরাও তাঁর সঙ্গে থাকবেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, প্রধানমন্ত্রী, সরকার, সফর, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ