বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১:০২ অপরাহ্ন
দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পথে কারাবরণ, মামলা-হামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আওয়ামী লীগ সরকারের আমলে কারানির্যাতিত ও গায়েবি মামলার আসামি হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মীকে নিয়ে তিনি আয়োজন করেন টাঙ্গুয়ার হাওর-এ আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আবহ সৃষ্টি করে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগের স্মৃতিকে পেছনে ফেলে একদিনের জন্য হলেও উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। বিলাসবহুল হাউজবোট ও স্পিডবোটে করে হাওরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা।
প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিণত হয় রাজনৈতিক সহমর্মিতা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মিলনমেলায়। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ আনিসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন, ‘যাঁরা রাজনৈতিক আদর্শের কারণে কারাবরণ করেছেন, মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়েছেন, তাঁদের ত্যাগ ও অবদান কখনো ভোলার নয়। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে যাঁরা দলের পাশে ছিলেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘এই নেতাকর্মীদের ত্যাগের ফলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং রাকাব উদ্দিন।
বক্তারা বলেন, দীর্ঘ বছর মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বর্তমান আয়োজন তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে কারানির্যাতিত ও গায়েবি মামলার আসামি প্রায় আট শতাধিক নেতাকর্মীর মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সম্মাননা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
টাঙ্গুয়ার হাওর, কামরুজ্জামান কামরুল, বিএনপি, ভ্রমণ