শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১২ জুন, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশিদ আবরার এবং সদস্যসচিব হিসেবে মো. রিয়াজ হোসেন।
জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমাদার স্বাক্ষরিত গত ৯ জুনের এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি শুক্রবার (১২ জুন) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মুহাম্মদ রবিউল হোসেন এবং মুখ্য সংগঠক হিসেবে আমিনুল ইসলাম (জীবন) দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্রশক্তি, রাজনীতি