১১ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

জাপানি কাজের সংস্কৃতি ও প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবে শাবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল সাউথ জাপান টেক ট্যালেন্ট ইন্টার্নশিপ’ (GS-JTI) প্রোগ্রামে শর্টটার্ম ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে।

গেল সোমবার (৮ জুন) নগরভবনে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত  হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে, সম্প্রতি জাপানের একটি প্রতিনিধিদল সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে জাপান সরকারের অর্থায়নে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুরোধ জানান। সিসিক প্রশাসক বিষয়টি শাবিপ্রবি কর্তৃপক্ষকে অবহিত করেন।

এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি কাজের সংস্কৃতি, প্রযুক্তিগত দক্ষতা এবং করপোরেট পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এই সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) সহায়তায় পরিচালিত হচ্ছে। আইটি (IT), এআই (AI) এবং সেমিকন্ডাক্টরের মতো এসটিইএম (STEM) বিষয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, জাপান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ