১২ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ জুন, ২০২৬ ৭:২২ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। শুক্রবার (১২ জুন) সিলেট আবহাওয়া অফিস দেয়াতথ্যনুযায়ী, এ সময়ে অঞ্চলের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে সাময়িক দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তাপমাত্রার ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ, যা বিকেল ৬টায় বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশে।

বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, গতকাল ১১ জুন সকাল ৬টা থেকে আজ ১২ জুন সকাল ৬টা পর্যন্ত এবং আজ সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বজ্র, বৃষ্টি, আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ