বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। এতদিন ‘অ্যাডহক’ কমিটির সভাপতির দায়িত্ব পালন করলেও, এবার সরাসরি ভোটে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ সভাপতির আসনে বসেছেন জাতীয় দলের ওই সাবেক অধিনায়ক।
বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর কেউ না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে বিজয়ী হয়েছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৩ জন নির্বাচিত পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ২ জন—মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদ। এই ২৫ পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হন।
রোববার (৭ জুন) মিরপুর বিসিবি কার্যালয়ে দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। ক্লাবের ১২ জন পরিচালক ও বিভাগীয় পর্যায়ে বরিশাল এবং খুলনার দুটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ক্লাবের ১২ পরিচালক পদের জন্য লড়েছিলেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে তামিম ইকবাল ৭৬ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন।
পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সভাপতি নির্বাচনের পালা আসে। সেখানে তামিম ইকবালের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। জানা গেছে, পর্ষদে দুই সহ-সভাপতির একজন হিসেবে থাকছেন ফাহিম সিনহা।
সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগে এক বড় চমক নিয়ে আসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি কোটায় নতুন দুই পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সরফরাজ আহমেদ ও রুহুল আমিনকে।
তামিম ইকবাল, বিসিবি সভাপতি, বিসিবি নির্বাচন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট সংবাদ