হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ও মিরপুর ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ৩০ বছরের পুরোনো একটি সরু সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, শাহদামড়ী বাজারে পাশে একমাত্র সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩০ বছর পূর্বে নিমার্ণ করা হয়েছিল। উপজেলাজুড়ে বিভিন্ন সেতু পুনর্নির্মাণ হলে সরু ওই সেতুর দিকে কারো নজর আটকায়নি। সেতুটি এত সরু যে, বড় গাড়ি চলাচল করতে পারে না।
এদিকে সেতুর পাশেই অবস্থিত পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার করে। স্থানীয়দের দাবি, সেতুটি সরু থাকার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় তাদের।
স্থানীয়রা জানান, সরু ওই সেতুটি দিয়ে অসুস্থ রোগী ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত চরম অসুবিধার শিকার হতে হয়। তাছাড়া নিকটবর্তী শাহদামড়ী বাজারে ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া করতেও চরম অসুবিধায় পড়তে হয়।
তারা আরও জানান, এলাকার একমাত্র সরু সেতুটি কারণে উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে পরিবহন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে বর্ষাকালে এই এলাকায় পানি বেড়ে গেলে কৃষিপণ্য, গাছ পরিবহনের খরচ দ্বিগুণ হয় এবং জীবন হাতে নিয়ে চলাচল করতে হয় বলে জানান সাধারণ মানুষ ও একাধিক কৃষক। তাছাড়া, বয়োবৃদ্ধ, অসুস্থ রোগী, গর্ভবতী মা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হয়।
এ অবস্থায় এলাকার সকলের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত সেতুটি নির্মাণ করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় স্কুল শিক্ষক আক্তার মিয়া বলেন, সরু সেতু থাকায় বড় গাড়ী চলাচল না করায় উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হয়। অসুস্থ রোগী, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অসুবিধার কথা চিন্তা করে দ্রুত সেতুটি পুর্ণ নির্মাণ করা প্রয়োজন। বাজার ও স্কুল রয়েছে, এতে সর্বস্তরের মানুষের অসুবিধা হচ্ছে এবং সেতুটির প্রয়োজনীয়তা রয়েছে। সরকারের কাছে আবেদন- সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ব্রিজ নির্মাণ করলে উপকার হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, এ রোডে সরু সেতুর বিষয়ে আমাদের কাছে তথ্য নাই, আগে কেউ বলেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখতেছি। এই সেতু নিয়ে আগামীতে কাজ করা হবে।
জগন্নাথপুর সেতু, সুনামগঞ্জ সংবাদ, শাহদামড়ী বাজার, এলজিইডি, গ্রামীণ অবকাঠামো