০৮ জুন ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

দিনভর গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সারাদিন গরমে অতিষ্ঠ থাকার পর সন্ধার পরপরই বৃষ্টির দেখা মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সিলেটবাসী। রোববার (৭ জুন) রাত ৮টার পর শুরু হওয়া শীতল বৃষ্টি নগর জীবনে ফিরিয়ে এনেছে প্রশান্তি।

 

গেল দুই দিন ধরে তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার নগরীতে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। এতে জনজীবন হয়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে। তবে দিনভর গরম থাকলেও সন্ধ্যার পর বৃষ্টি শুরু হতেই নগরীর কর্মজীবী ও পথচারীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করে।

 

অফিস শেষে বাসায় ফেরার পথে আম্বরখানায় বৃষ্টির কারণে আটকে পড়েন মোসাইদ রাহাত। তিনি একটি ভবনের নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘সকাল থাকি গরমের যন্ত্রনায় কাজ-কাম করতে ফারছি নায়, মনো অইছিল দম বন্ধ অইযার। অখন মেঘ (বৃষ্টি) আওয়ায় খুব ভালা লাগের, শান্তি লাগের।’ 

 

এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। 

 

সিলেটের আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (৬ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে দিনের বেশির ভাগ সময় নগরবাসীকে ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটের বৃষ্টি, সিলেট আবহাওয়া, সিলেটে গরম, বৃষ্টির পূর্বাভাস, সিলেট নগরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ