বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জনের সমর্থন পেয়েছেন তিনি।
ক্লাব ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৬ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহীম আহমেদ এবং এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু।
এ ছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর পেয়েছেন ৭০ ভোট। সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম ও আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা পেয়েছেন সমান ৬৬ ভোট।
নির্বাচিতদের মধ্যে আরও রয়েছেন আসিফ রাব্বানি (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), সাকিব (৬৫ ভোট) এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট)।
অন্যদিকে তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু ৪০ ভোট পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাঁর চেয়ে এক ভোট বেশি, অর্থাৎ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এ ছাড়া আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট। উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন সমান ২০ ভোট।
এদিকে ভোট ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন আটজন। ক্যাটাগরি-১ থেকে সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
ক্লাব ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল, সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মীর্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
তামিম ইকবাল, বিসিবি নির্বাচন, বিসিবি পরিচালক, বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেট বোর্ড