মুরারিচাঁদ কলেজে সম্মান প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে খুলছে সিলেটসহ সারা দেশের সব স্কুল ও কলেজ। টানা ১৬ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে আবারও স্বাভাবিকভাবে চলবে শিক্ষা কার্যক্রম।
এর আগে গত ২৪ মে থেকে ঈদুল আজহা উপলক্ষে দেশের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৬ জুন) এ ছুটি শেষ হয়েছে। তবে ২৪ মে হতে ছুটি কার্যকর হলেও ২২ ও ২৩ মে সপ্তাহিক ছুটি ছিল।
এদিকে ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেক শিক্ষার্থীও পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ছাত্রাবাস কিংবা যারযার আবাসনে ফিরতে শুরু করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে। দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঈদের ছুটি, স্কুল-কলেজ, সিলেট শিক্ষা, শিক্ষা কার্যক্রম, শিক্ষা মন্ত্রণালয়