
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিলেট-দিরাই মহাসড়কে ইটভাটায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৮)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।সে শরীফপুর কে.ভি অটোবিক্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।
শনিবার (৬ জুন ) দুপুরে সিলেট - সুনামগঞ্জ দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে দিরাইয়ে ইট দিয়ে ট্রাক নিয়ে ইটভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া।
দিরাই থেকে শরিফপুরে আসার পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের সুজানগর এলাকায় হটাৎ করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় ট্রাকটি দ্রুত গতিতে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুছড়ে যায় ও ট্রাকের ভেতরেই মারা যান ম্যানেজার আনোয়ার হোসেন।
ঘটনার পর ট্রাক চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সিলেট - সুনামগঞ্জ দিরাই সড়কের সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, দিরাই, সড়ক দুর্ঘটনা, নিহত


