০৬ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে কিশোর গ্যাংয়ের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে নগরীর দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম মো. মোস্তফা (২০)। সে পাঠানটুলা (রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন) এলাকার মোশারফের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোস্তফা জালালাবাদ থানার ২১ মে ২০২৬ সালে দায়ের করা একটি মামলার (মামলা নং-২১) এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬(২) ও ১১৪ ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গ্রেপ্তার, কিশোর গ্যাং, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ