২৬ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান শাবিপ্রবির নতুন উপাচার্যের

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

 

সভায় নিরাপত্তা প্রহরীরা তাদের বিভিন্ন সমস্যা, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। ভাইস চ্যান্সেলর মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বেতন বৃদ্ধিসহ যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার, নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সল আহমদসহ নিরাপত্তা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, উপাচার্য, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, শিক্ষা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ