২৬ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (২৫ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে শাবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, কার্যকরী সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, ভাইস চ্যান্সেলর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ