২৬ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জগন্নাথপুরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ 

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি। সিলেট ভয়েস গ্রাফিক্স

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ মিয়া নামের দেড় বছরের (১৮ মাস) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা দুপুরে উপজেলার চিলাউড়া হলদীপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু ওই গ্রামের নিক্সন মিয়া ও যেবা বেগম দম্পতির ছেলে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশু নাহিদকে ঘরের মেঝেতে খেলনা দিয়ে বসিয়ে রেখে তার বাবা নিক্সন মিয়া টয়লেটে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি শিশুকে মেঝেতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

 

একপর্যায়ে শিশু নাহিদের চাচি শাহিনা বেগম ঘরের পার্শ্ববর্তী মরহুম কনর মিয়ার বাড়ির পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়ি নিয়ে এসে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর সংবাদ, সুনামগঞ্জ দুর্ঘটনা, শিশুর মৃত্যু, পুকুরে ডুবে মৃত্যু, নাহিদ মিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ