২৬ মে ২০২৬

কৃষি

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত হাওর মানবিক সহায়তা কার্ডের সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপকারভোগীদের মধ্য  নগদ অর্থ ও চাউল প্রদান করা হয়।

 

সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার।  

 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিয়াউল হাসান সৌরভ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফরিদ সরদার প্রমুখ।

 

অনুষ্ঠানে করিমপুর ইউনিয়নের ৯৮৭টি উপকারভোগী প্রত্যেক পরিবারের মধ্যে নগদ তিন হাজার টাকা ও ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। তিন মাস এ সহয়তা প্রদান করা হবে।

 

ঈদের পরপরই উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগী দের মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে। জেলার সর্বোচ্চ দিরাইয়ে ১১ হাজার ৭৫৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হাওর মানবিক সহায়তা প্রদান করা হবে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

হাওর, ক্ষতিগ্রস্ত কৃষক, প্রধানমন্ত্রীর সহায়তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ