২১ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন


‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ মে) জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এর আগে, সকাল সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। 

 

এদিকে আজ মেলার উদ্বোধন হলেও গতকাল থেকেই সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ভূমি অফিস কর্তৃপক্ষ।

 

সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিননের সভাপতিত্বে প্রধান অতথি কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ, জেলা বিএনপির সদস্য মুকিত মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ।

 

এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমিসেবা এখন আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। "ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে।

 

তিনি বলেন, এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

 

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হল জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা জগন্নাথপুর  উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি।

 

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে ই-সেবাসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর ভূমিসেবা মেলা, সুনামগঞ্জ সংবাদ, ভূমিসেবা মেলা ২০২৬, জগন্নাথপুর উপজেলা, ডিজিটাল ভূমিসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ