তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে: মামলা প্রসঙ্গে সারজিস আলম
রাজনীতি
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে দেশের যেকোনো স্থানে গেলে বিএনপি এনসিপিকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। এনসিপিকে পরামর্শ দেব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান, বিএনপি আপনাদের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির অন্যতম পরিচিত মুখ হিসেবে বিভিন্ন ইস্যুতে দেওয়া বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে তিনি আলোচনায় থাকেন।
গত মঙ্গলবার হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে পাটওয়ারী বলেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দলটির নেতা-কর্মীদের একটি অংশ বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এনসিপি তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
ওই কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদল পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিবাদ মিছিলে অংশ নিতে হবিগঞ্জ যেতে চাইলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে সিলেটেও এনসিপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নীরব থাকার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এখন থেকে আর কোনো কথা বলবেন না; বরং দেখবেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
সিলেটে সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনা তুলে ধরে পাটওয়ারী বলেন, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এ জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।
এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ খান