তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে: মামলা প্রসঙ্গে সারজিস আলম
রাজনীতি
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবেসিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় যুবদল নেতাকর্মীদের একাংশের উস্কানিমূলক পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হলে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে এনসিপির নেতৃবৃন্দের গাড়িবহর কোম্পানীগঞ্জের উদ্দেশে রওনা দেয়। গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ জানান, পদযাত্রায় দলের প্রধানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচি অনুযায়ী, নেতারা প্রথমে ভোলাগঞ্জ স্থলবন্দর মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় উপজেলার থানা সদর পয়েন্টে অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের কোম্পানীগঞ্জ আগমন সামনে রেখে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে এনসিপি নেতাদের উদ্দেশে অবমাননাকর ও আপত্তিকর ভাষায় পোস্ট দেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সরাসরি উদ্দেশ করে কটূক্তি করা হয়। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এনসিপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের ঘটনাও ঘটে।
উবায়েদ আহমেদ বলেন, যুবদল-ছাত্রদলের অনেকেই ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন, আমরা সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি বলেন, এনসিপির পদযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। জেলা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। তাছাড়া বিজিবি মোতায়েনের কথাও রয়েছে।
তিনি আরও জানান, ফেসবুকে লেখালেখি নিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে তাদের পোস্ট মুছে ফেলেছেন। আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপির কেউ করবে না বলেও আশ্বাস দিয়েছেন স্থানীয় নেতারা।
সিলেট, কোম্পানীগঞ্জ, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি