২১ জুলাই ২০২৬

মানবিকতা / সহায়তা

হৃদরোগে আক্রান্ত ফাহমিদার পাশে ভারতের সহকারী হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন


দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ফাহমিদা আক্তার বেটি। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হলেও মেডিকেল ভিসা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে ভারতের সহকারী হাইকমিশন, সিলেটের সহযোগিতায় তিনি ও তার বাবা মেডিকেল ভিসা পেয়েছেন।


মঙ্গলবার (২১ জুলাই) ভারতের সহকারী হাইকমিশনার (এএইচসি) শ্রী অনিরুদ্ধ দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।


পোস্টে তিনি বলেন, সম্প্রতি ফাহমিদা আক্তার বেটি তার বাবা মো. মনু মিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনে (এএইচসিআই) তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফাহমিদা দীর্ঘদিন ধরে একটি জটিল হৃদরোগে ভুগছেন এবং তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন। এ কারণে তারা চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন।


সহকারী হাইকমিশনার জানান, ফাহমিদার জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাদের মেডিকেল ভিসা প্রদানের আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে ফাহমিদা ও তার বাবা মেডিকেল ভিসা লাভ করেছেন এবং বিশেষায়িত চিকিৎসার জন্য শিগগিরই ভারতে যাবেন।


ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, কঠিন এই সময়ে ফাহমিদাকে সহায়তা করতে পেরে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশন সম্মানিত বোধ করছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

হৃদরোগ, মৌলভীবাজারের কমলগঞ্জ, ফাহমিদা আক্তার, উন্নত চিকিৎসা, ভারতের সহকারী হাইকমিশন, মেডিকেল ভিসা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ