নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্ম (স্কুলড্রেস) পরে বিদ্যালয়ের বাইরে অশোভন আচরণের অভিযোগে শিক্ষার্থীদের সতর্ক করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. আজাদ মিয়া স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থী বিদ্যালয় শুরুর আগে, ছুটির পর কিংবা অন্যান্য সময়ে স্কুলড্রেস পরে লক্ষণছড়া ও আশপাশের বিভিন্ন জনবহুল এলাকায় অযথা আড্ডা দিচ্ছে। পাশাপাশি তারা বিশৃঙ্খল আচরণ করছে এবং স্থানীয় পথচারী ও এলাকাবাসীর সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণে জড়িয়ে পড়ছে।
এ ধরনের আচরণের বিষয়ে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তারা যেন খেয়াল রাখেন তাদের সন্তান নির্ধারিত সময়ে বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং ছুটি শেষে সরাসরি বাসায় ফিরছে কি না।
একই সঙ্গে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সচেতন ভূমিকা প্রয়োজন।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, জুবিলী স্কুল, স্কুলড্রেস, শিক্ষার্থীদের শৃঙ্খলা, জরুরি বিজ্ঞপ্তি, সুনামগঞ্জ শিক্ষা