১৪ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

অর্থসংকটে ভর্তি অনিশ্চিত এমসি কলেজ শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা রাজিব

প্রতিনিধি, এমসি কলেজ

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর অনার্স প্রথম বর্ষে ভর্তি অনিশ্চয়তার মুখে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা রাজীব হোসাইন সাহিদ। তিনি এমসি কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সভাপতি। 

 

অর্থসংকটে পড়া ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করে তার ভর্তি নিশ্চিত করেন তিনি।

 

জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ওই শিক্ষার্থী। আগামী ১৭ মে তার ভর্তি কার্যক্রমের শেষ সময় ছিল।

 

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি, সেশন ফি ও পরীক্ষার প্রস্তুতিমূলক খরচ বহন করতে না পারায় তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে উচ্চশিক্ষা বন্ধ হওয়ার শঙ্কায় ছিলেন তিনি।

 

পরে কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। এরপর বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করেন তিনি।

 

সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন, ‘অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে।’

 

রাজিব হোসাইন সাহিদ বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ছাত্রদলের সহায়তার হাত সবসময় প্রসারিত থাকবে। ছাত্রবান্ধব রাজনীতি করাই আমার লক্ষ্য। তাই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ, রাজিব হোসাইন সাহিদ, ছাত্রদল, অনার্স ভর্তি, সিলেট শিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ