২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় প্রকাশ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করছে সরকার।
বুধবার (১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের কারণে শিক্ষার্থীদের যাতে সময় নষ্ট না হয় এবং সেশনজট কমানো যায়, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএসসি ২০২৭, এইচএসসি ২০২৭, শিক্ষামন্ত্রী, পরীক্ষা সূচি, শিক্ষা খবর