অতিভারী বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
বজ্রমেঘের কারণে শনিবার পর্যন্ত দেশে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৪ মে) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলি মিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলি মিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
সিলেট, আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টিপাত, জলাবদ্ধতা