১১ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

 

সোমবার (১১ মে) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

 

সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৭০ শতাংশে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১০ মে সকাল ৬টা থেকে ১১ মে সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

 

এদিকে, মঙ্গলবার (১২ মে) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেটের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ