আদালতের নির্দেশে সিলেটের ‘সেফ হোমে’ নেত্রকোণায় ধর্ষণের শিকার ১২ বছরের শিশু
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১:০০ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ৭ যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল এর নাম মিটু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশরাফুলের দোকানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হলে সেখানে থাকা কয়েকজন যুবক পুলিশকে বাধা দেয়।এক পর্যায়ে তারা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মিটু মিয়া আহত হন।
খবর পেয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আমাদের এক কনস্টেবল আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ, তাহিরপুর, পুলিশ অপরাধ