১৩ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

এদিকে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছ আবহাওয়া অফিস। 

 

বুধবার (১৩ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯২ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ২৪ ঘণ্টার পূর্বাভাস, সিলেটে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ