ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকার হাইল হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার বক্স বাড়ির আসকর আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাইল হাওরে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে রাজাপুর এলাকার হাইল হাওরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মৃত্যু