ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পরে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সুতাং নদীর অদূরে হাওরে স্থানীয় জেলেদের জালে পায়েলের মরদেহ আটকা পড়ে। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সাদেক আহমেদ পায়েল উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যায়। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় পৌছলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়।
হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পরে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মিলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে মরদেহ আটকা পড়ে।
লাখাই থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ বলেন, সে জমির ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিল। হঠাৎ বজ্রপাত শুরু সে নৌকা থেকে পড়ে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
হবিগঞ্জ, লাখাই, মরদেহ, বজ্রপাত