১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরের উন্নয়নে সবাইকে পাশে চান সৈয়দ তালহা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৯:০৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভায় রেস্টুরেন্ট দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহ্বায়ক কমিটির বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আহবায়ক হাফিজ সৈয়দ ওয়ায়রুল হক মমনু সাহেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব এর পরিচালনায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম সভায় বক্তব্য  রাখেন আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সভাপতি  আরব আলী, চিলাউরা হলদিপুর  ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজ্বী আনোয়ার মিয়া, মিরপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পাইলগাও ইউনিয়ন জমিয়তের আহ্বায়ক মাওলানা আলী নূর, জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম সদস্য সচিব এম শাহীনুর রহমান শাহীন, পৌর জমিয়তের সদস্য সচিব লিটন মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মিরপুর ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জনাব শুকুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম খান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক আবু আসাদ চৌধুরী ও সদস্য সচিব আক্তার হোসেন, পৌর যুব জমিয়তের আহবায়ক জাহেদ আহমেদ, উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক মাওলানা একরামুল ইসলাম প্রমূখ। 


সর্বসম্মতিক্রমে আগামী ১২ জুন ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা জমিয়ত পৌর জমিয়ত, যুব জমিয়ত ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে।  

সভায় তালহা আলম বলেন, 'আমাদের জনগণের পালস বুঝে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  আগামী নির্বাচনে আমাদের প্রত্যেকটি সেন্টারে ভোট পাহারা দিতে হবে।  তিনি আরো বলেন আমরা আগামীতে জনগণের ম্যান্ডেট পেলে জগন্নাথপুরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করবো এবং অবহেলিত জগন্নাথপুরের রাস্তা সংস্কার এবং যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করবো।' 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ