১১ মে ২০২৬

দৈনন্দিন

পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: হুমায়ুন কবির

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

ছবিঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হুমায়ুন কবির। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হুমায়ুন কবির বলেছেন, পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও পরিবেশ রক্ষার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও এটি স্পষ্ট করেছেন। 

 

সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের দুইশত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

 

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী আমি ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিয়েছি। 

 

বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার দুতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল- মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।

 

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, হুমায়ুন কবির, পরিবেশ রক্ষা, সিলেট, খাদ্য বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ