
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, পানিতে ডুবে মৃত্যু, দুই ভাইয়ের মৃত্যু, শিশু মৃত্যু, পুকুরে ডুবে মৃত্যু, শৈলজুড়া গ্রাম, হবিগঞ্জ সংবাদ, বাংলাদেশ


